1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সান্তাহারে ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার সান্তাহারে ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে আমিরুল ইসলাম (৩৬) নামের এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পোওতা রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত আমিরুল ইসলাম আদমদীঘি উপজেলার পোওতা টিকরিপাড়া গ্রামের আব্দুস ছালাম গয়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সারাদিন আমিরুল ইসলাম তার বাড়িতে ছিল। সন্ধ্যায় ট্রাক্টর চালাতে পোওতা হবিরমোড় এলাকায় আসে। রাত ১০টা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় তার স্ত্রী লাকি আক্তার মোবাইল ফোনে স্বামী আমিরুল ইসলামকে বাড়িতে আসতে বলেন। সে বাড়ি না ফিরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

এরপর শনিবার সকাল ৬টায় স্থানীয় লোকজন আদমদীঘি উপজেলার পোওতা রেললাইনের কাছে তার বাড়ির পাশে আমিরুলের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এদিকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। আমিরুল ইসলামের স্ত্রী লাকি আক্তারের দাবি, তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। যেন বোঝা যায় রেললাইনে কাটা পড়ে সে মারা গেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews