1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত, স্টেশন মাস্টার বরখাস্ত  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত, স্টেশন মাস্টার বরখাস্ত 

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের অদূরে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপরই ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পিছনের ৯টি বগি লাইচ্যুত হয়ে দেড় শতাধিক যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক
 বরখাস্ত করা হয়েছে।
আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের ইউনিট, পুলিশ ও রেলওয়ে বিভাগের কর্মীরা উদ্ধার পরিচালনা করে। রাতে এ রির্পোট লেখা পর্যন্ত রিলিফ ট্রেন এসে পৌঁছায়নি।
 আহতদের মধ্যে ৫৫ জন নওগাঁ হাসপাতালে চিকিৎসা নিলেও ১৭ জন ভর্তি রয়েছে। অপর আহতরা আদমদীঘি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
জানা যায়, বুধবার (১৮ মার্চ) বেলা আড়াই টার দিকে  ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসাগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাবার পর ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ওই ট্রেনের ইঞ্জিনের পিছনের ৯টি বগি বিকট শব্দে লাইচ্যুত হয়। এসময় বগির চাকার স্প্রিং ভেঙ্গে মাটির নীচে পুতে বগি হেলে পড়ে।
এতে ট্রেনের ছাদ ও বগির ভিতর অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী আহত হয়। আহতরা আদমদীঘি, নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সান্তাহার রেওয়ে জংশনের টি.এক্স.আর জয়নাল আবেদীন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করা যাবে।
রেলওয়ে খালাসির ওয়েম্যান সোহেল রানা জানান, ওই স্থানে রেললাইনের কিছু অংশ ভাঙ্গা থাকায় কিছু দূরে লাল পতাকা দিয়ে সর্তক করে উল্লেখিত স্থানে সংস্কার কাজ করছিলাম কাজ করার সময় রেললাইনে কাপড় পেঁচিয়ে কয়েকটি ট্রেন ধীরগতিতে পারাপারও করা হয়েছে। তবে নীলসাগর ট্রেনের চালক তা অমান্য করে দ্রুত পারাপার হওয়ার সময় ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন মোবাইল ফোনে বলেন, কিভাবে এটা হলো এখন বলা যাবেনা। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই। এ ঘটনায় সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নওগাঁ-৩ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক রেজাউল করিম জানায়, দুর্ঘনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বহু আহতদের উদ্ধার করে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বেলা ৩ টা থেকে ওই রেললাইনে ঢাকা, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন রুটে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রাতে উত্তরাঞ্চলের ৫ টি জেলার যাত্রীরা বিকল্প সড়কে বিভিন্ন যানবাহনে গন্তব্যে স্থানে রওনা দিচ্ছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews