1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সোনাতলায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রীসহ আটক ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার সোনাতলায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রীসহ আটক ২

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৪১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলায় শ্বশুর বাড়িতে জামাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন জামাইকে হত্যা করেছে বলে অভিযছে উঠেছে।  শনিবার দিবাগত রাতের যে কোন সময় সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফয়েজ উল্লাহ(৬০) । তিনি একই উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদীঘলকান্দি গ্রামের মৃত শমসের আলী আকন্দের ছেলে এবং  কৃষি কাজ করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আমেনা বেগম ও শ্যালক দুলু মিয়ার স্ত্রী আনু বেগমকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা।
তিনি জানান, নিহতের স্ত্রী আমেনা বেগমের সাথে ঝগড়া হলে তিনি তার বাবার বাড়িতে চলে আসেন। পরে ফয়েজ উল্লাহ স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে যেয়ে রাতের কোন সময়ে তিনি মারা যান। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালকের স্ত্রীকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews