1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অটো চালকের বেখেয়ালিতে প্রাণ গেল শিশু বোনের, আহত ভাই  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় অটো চালকের বেখেয়ালিতে প্রাণ গেল শিশু বোনের, আহত ভাই 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের মালতিনগরে অটোরিকশা চালকের বেখেয়ালিতে প্রাণ গেল এক বছরের শিশু হুমায়রার। এতে হুমায়রার ভাই আব্দুল্লাহ (৪) গুরুতর আহত হয়েছে। শিশু দু’টির বাবা মালতিনগরের শান্তিবাগ এলাকার সুলতান আহমেদ। আহত শিশুকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বনানী পুলিশ ফাঁড়ির  এস আই আমিনুল ইসলাম  সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মালতিনগরের শান্তিবাগ এলাকায় অটোরিকশা চালক বেখেয়ালে গাড়িটি চালু করে তাতে চাবি রেখেই চলে যান। স্থানীয় শিশুরা চার্জার অটোরিকশায় বসে আপনমনে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে চালু থাকা অটোরিকশাটির পিকআপ ধরে কোন এক শিশু টান দিলে তা ব্যাক গিয়ারে গিয়ে পিছনে থাকা শিশু হুমায়রাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় আহত হয় নিহত শিশু হুমায়রার ভাই আব্দুল্লাহ। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে যায়।
এস আই আমিনুল ইসলাম জানান, অটোরিকশা চালক গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews