নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু সুফিয়ান তাদের বরখাস্ত করেন।
বরখাস্তরা হলেন- আরএমপি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বাশির আলী এবং মাইক্রোবাসচালক মেহেদী হাসান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বগুড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রথম ধাপের ব্যবস্থা গ্রহণ করা হলো। এরপর তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ আগে রোববার (২৩ মার্চ) রাত ৩টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে তাদের আটক করে। সেই সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের চালককেও আটক করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply