1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আওয়ামী লীগ নেতার গাড়ি জব্দ করে থানায় দিলো ছাত্র-জনতা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আওয়ামী লীগ নেতার গাড়ি জব্দ করে থানায় দিলো ছাত্র-জনতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩১৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির একটি গাড়ি জব্দ করে থানা হেফাজতে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গাড়িটি জব্দ করে তারা। পরে গাড়ীটি রাত ৮ টার দিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালো রংয়ের এই এক্স নোহা মাইক্রোবাসটির (যাহার নং- ঢাকা মেট্রো-চ-১৯-০৪৭৭) মালিক সুলতান মাহমুদ খান রনি৷ তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর।
অতিরিক্ত পুলিশ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আছে। গাড়ীতে থাকা ব্লুবুক, যাবতীয় কাগজ ও তথ্যাদিসহ আমরা জানতে পারি গাড়ীটি জেলা আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির।
তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রনি পলাতক আছেন৷ তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। আমরা গাড়িটি থানা হেফাজতে নিয়েছি, জব্দ তালিকায় গাড়ীটি দেখিয়ে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews