1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে সোমবার বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে হামদ নাত ক্বেরাত প্রতিযোগিতা স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, বালিকা শাখার ইনচার্জ মোস্তাকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মোজাজফফর হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, কোরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তাই ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে তোমাদের বড় হয়ে সুন্দর জীবন গঠনের জন্য কাজ করে যেতে হবে এবং আদর্শিক ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতকে সকল মানুষের নিকট পৌঁছে দিতে হবে। কোরআন ও হাদিসের উপর অটল থাকতে হবে। আমাদের হালাল- হারামের পার্থক্য করে চলতে হবে। তাহলে আগামী দিনে আমরা আদর্শবাদী হয়ে গড়ে উঠবো।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews