1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপি নেতার পক্ষের গ্রেপ্তার ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপি নেতার পক্ষের গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫৭ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়ার প্রভাবশালী বিএনপি নেতা এখলাস ও চালিতাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং বিএনপি নেতা এখলাস বাহিনীর ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো, মন্ডল ধরন গ্রামের রহমত আলী (২৭), কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া (২৮) এবং একই গ্রামের রকি মিয়া (২৭)। বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছ উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচবাড়িয়া গ্রামের লোকজন এবং চালিতাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে চালিতাবাড়ি গ্রামের দুইজন ব্যক্তি গুরুতর আহত হন। আহতরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের পরপরই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল পাঁচবাড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচবাড়িয়া গ্রামের এখলাছ গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews