1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আ'লীগ, জাসদ  ও জাপা অফিস ভাংচুর করে আগুন দিয়ে ভবন ভাঙ্গছে ছাত্র- জনতা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আ’লীগ, জাসদ  ও জাপা অফিস ভাংচুর করে আগুন দিয়ে ভবন ভাঙ্গছে ছাত্র- জনতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদ, জাতীপার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের পর  আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা। এছাড়াও বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফলক ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এসব চলমান থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যদের ঘটনাস্থলের আশেপাশে দেখা যায়নি। রাত ১০ টা থেকে বোলপেজার দিয়ে আওয়ামী লীগের অফিস ভবন ভাঙা শুরু করেছে।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে। তারা ১২ তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র- জনতা ‘দিল্লি না ঢাকা’ ‘ঢাকা- ঢাকা’ ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিয়ে শহরের সাতমথা  সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাংচুর করে। পরে তারা অফিসের ভিতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়। এরপর কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয়পার্টির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাংচুর করে আসবাবপত্র বের করে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। রাত ৯ টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস ও জাসদ অফিসের সামনে বিক্ষুদ্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। রাত ১০ টার পর থেকে আওয়ামী লীগের অফিসের ভবন বোলডেজার দিয়ে ভাঙা শুরু করেছে।

তারা জানিয়েছেন, বোল্ড রেজার রাস্তায় চলে আসতেছে। ওটা আসলে এসব অফিস ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সাথে সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews