1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ইউপি চেয়ারম্যান দুটি হত্যা মামলায় গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ইউপি চেয়ারম্যান দুটি হত্যা মামলায় গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু বগুড়া সদরের রাজাপুর ইউপির চেয়ারম্যান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজিবুল ইসলাম রাজু বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তার নামে নাশকতার কয়েকটি মামলা হয়। পরে তিনি ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু তিনি আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো পদে ছিলেন না।

সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, রাজু চেয়ারম্যান বিকালে মাটিডালী এলাকায় সদর উপজেলা পরিষদে আসেন। এ খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজু চেয়ারম্যানের নামে বগুড়া সদর থানায় ৫ আগস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া আগের আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews