নিজস্ব প্রতিবেদক
কথা বলে যে সরিষা দিয়ে ভুত ছাড়াবে, সেই সরিষার মধ্যেই ভুত। এমন ভুত বগুড়ায় দুই পুলিশ সদস্যর নিকট থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় এক কর্মরত ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
শনিবার সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রোববার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার।
আটকরা হলেন, জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান(৩২) এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব(৪০)।
ইকবাল বাহার বলেন, “ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটক দুজনের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply