বগুড়ার তিন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ভাবে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিষ পোদ্দার লিটন ( আনারস) ৩৫৭৭১ ভোটে, শাজাহানপুরে পূনরায় আলহাজ্ব প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ( মোটরসাইকেল) এবং শিবগঞ্জে মোস্তাফিজার রহমান মোস্তা ( আনারস) বিজয়ী হয়েছেন। সদরের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ( ঘোড়া), শাজাহানপুরে সাজেদুর রহমান শাহীন ( ঘোড়া) এবং ফিরোজ আহমেদ রিজু( মোটরসাইকেল) ছিলেন।
বুধবার রাত ৮ টায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা অতিরিক্ত নির্বাচন কমকর্তা সৈয়দ আবু ছাইদ সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply