1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় একাধিক মামলা আসামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় একাধিক মামলা আসামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে মোঃ রকি মাহমুদ (৩২) নামে এক যুবক। রকির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুর(২৩ এপ্রিল) শাজাহানপুর উপজেলার বনানী এলাকার একটি চক্ষু হাসপাতালের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া একটার দিকে শাজাহানপুর উপজেলার কাস্টমস অফিস নার্সারীর সামনে পাকা রাস্তার ওপর রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে দুর্বৃত্তরা পেছন থেকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম নতুনউত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতসহ একাধিক অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করেছে। পাশাপাশি রকির ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান বলেন, “রকি ঈদের আগে জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।”
ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews