1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় এমপির ছেলে, ভাইসহ সিটন উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ায় এমপির ছেলে, ভাইসহ সিটন উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৬২ বার

নিজস্ব প্রতিবেদক

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল ও ছোট ভাই এ্যাড মিনহাদুজ্জামান লিটন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন নির্বাচিত হয়েছে।

বগুড়া গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অরুণ কান্তি রায় সিটন ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ৩৯ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন।

অন্য প্রার্থীদের মধ্যে আতাউর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৩০৬ ভোট এবং সাহানুর রহমান সাকিল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট।

নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, গাবতলীতে মোট ৯৮টি কেন্দ্রে ৮৬ হাজার ৯০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ভোটের শতকরা হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

 

জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল। ৭১ টি কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ৩৭২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬১৫৩ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী।

চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে আব্দুস ছালাম ৩৬৭ ভোট, আশিক আহম্মেদ ৫৭২ ভোট এবং শাহজাহান আলী ৩ হাজার ১২ ভোট পেয়েছেন।
নব নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল বগুড়া- ১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে।

 

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লীটন বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৮৩ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের মোটর সাইকেলের প্রতীকে পড়েছে ৭ হাজার ৩৪৫ ভোট।

সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন বুধবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ৬৬ হাজার ১৬১ ভোটারের মধ্যে মাত্র ২৮ হাজার ৪২৭জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ১৭ দশমিক ১১। সেখানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান টিটু এর আগে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ওয়াছিয়া আকতার লুনা নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান লিটন বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews