নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আত্মাহত্যা করা কোটিপতি ব্যবসায়ী রাহুল যাদবের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (১৭ মে) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত রাহুল যাদবের পিতা নিরঞ্জন প্রসাদ গোয়ালা। বগুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নামাজগড় ডালপট্টির কোটিপতি ডাল ব্যবসায়ী। সোমবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম হোসেন সত্য তা নিশ্চিত করেছেন।
মামলায় প্রকাশ করেন, রাহুল যাদব গোয়ালার সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫), প্রিয়া রানীর পিতা প্রদীপ মহন্ত (ওরফে) ভম্বলকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ ইং সালে রাহুল যাদব গোয়ালার সঙ্গে প্রিয়া রানীর বিয়ে হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বর্তমান স্বামী হৃদয় মহন্তর সঙ্গে বিয়ের পর থেকে প্রিয়া রানীর সঙ্গে হৃদয় মহন্তের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার হৃদয় মহন্ত ও প্রিয়ার পিতা প্রদীপ মহন্ত ওরফে ভম্বলকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মামলায় আরও বলা হয়েছে, গত (২৫ ফেব্রুয়ারী) মেয়ে রুপশ্রী যাদব (৮) কে, কোচিং সেন্টারে নেওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়, আর ফেরেননি প্রিয়া রানী (২৮)। কয়েক দিন পর তিনি হৃদয় মহন্তকে বিয়ে করেছেন, এমন একটি হলফনামা পাঠান। অভিযোগ রয়েছে, বাড়ী ছাড়ার সময় তিনি নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।
এ ঘটনার পর গত বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরে অসুস্থ রাহুলকে হাসপাতালে নেওয়া হলে সচিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
পরিবারের দাবী, স্ত্রীর চলে যাওয়া এবং পরবর্তী ঘটনাগুলোতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল। ফেসবুক স্ট্যাটাসেও তিনি সেই বিষয়গুলোর উল্লেখ করেছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply