1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন : আধা ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন : আধা ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে মেসার্স সায়েম ট্রেডার্সের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বগুড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় সদর থানার পুলিশও সেখানে উপস্থিত হয়।

সায়েম ট্রেডার্সের মালিকের বড় ছেলে ডা. রায়হান জানান, বিদেশসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা খেজুর এখানে বাছাই ও রিপ্যাকিং করে প্যাকেটজাত করা হতো।

তিনি বলেন, “হাসপাতাল থেকে বাসায় এসে খাওয়ার সময় আম্মুর কাছ থেকে শুনি গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে।

তিনি আরও জানান, গুদামের ছাদে থাকা প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন পুড়ে গেছে। ভেতরে থাকা এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর, দুটি প্যাকেজিং মেশিন এবং একটি পিকআপ ভ্যান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আরও একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তিনি ধারণা করছেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews