বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) পৃথক পৃথক মামলায় ওই দুই আসামিকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ সোপর্দ করলে ওই আদালতের বিচারক সুকান্ত সাহা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যানে তোলার সময় ছাত্র-জনতা তাকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে বিকেলে সজীব সাহাকে আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাদের আদালতে পাঠিয়ে দেন।
বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গ্রেপ্তারকৃত সজীব সাহাকে আদালতের নিদেশ কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ, রোববার রাত ১০ টায় রাজশাহী মহানগরী থেকে সজীব সাহাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। বৈঠকে বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র নিহত হওয়ায় ঘটনায় দায়েরকৃত মামলায় সজীব সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply