1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে চাকরিচ্যুত ২ সেনা সদস্যসহ গ্রেপ্তার ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে চাকরিচ্যুত ২ সেনা সদস্যসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার অভিযোগে ২ চাকরিচ্যুত সেনা সদস্যসহ ৩  জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। তাদের নিকট থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ শনিবার দুপুরে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গার ইদ্রিশ আলীর ছেলে আরমান আলী (৩৮), একই উপজেলার গজারিয়ার মৃত আফজাল হোসেনের ছেলে   মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সুর্যপাড়ার মানিক তালুকদারের ছেলে মামুন হোসেন তালুকদার (৩৭)।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার জানান, ২০ ফেব্রুয়ারী দুপুরে  গাবতলী উপজেলার জাগুলী গ্রামের মোঃ রঞ্জু মিয়ার নিকট একটি অপরিচিত মোবাইল নম্বর হতে ফোন করে কতিপয় ব্যাক্তি র‌্যাব পরিচয় দিয়ে তার কাছে টাকা দাবি করে আসছিল এবং বলে তোমার নামে র‌্যাব অফিসে অভিযোগ হয়েছে র‌্যাব তোমাদের বাড়ি অভিযান পরিচালনা করবে। অভিযোগ হতে বাঁচতে হলে আমাকে মাধ্যম হিসেবে ১ লক্ষ টাকা দিতে হবে। আমি স্যারদের বলে রেখেছি এবং আগামীকাল টাকা নিয়ে র‌্যাব অফিসের সামনে আসতে হবে। পরবর্তীতে রঞ্জু মিয়ার বিষয়ে  র‌্যাব-১২, বগুড়ায় এসে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব উক্ত অভিযোগের সূত্র ধরে ছায়াতদন্ত শুরু করতে থাকে। ২১ ফেব্রুয়ারী দুপুরে জেলার সদর থানাধীন কলনীস্থ জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা আরমান আলীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য যে, ১ নং ও ২ নং আসামীরা চাকুরীচ্যুত সেনা সদস্য এবং তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews