1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চাচাকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৪ বছর পর গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় চাচাকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৪ বছর পর গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২০৬ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় আপন চাচাকে নির্মমভাবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ ২৪ বছর ধরে পলাতক ভাতিজা মোঃ আব্দুর রহিম (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত আব্দুর রহিম জেলা ধুনট উপজেলার প্রতাব খাদুলী এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার রাতে জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সহকারী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সোহেল রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ধুনট থানার মামলা নং-৬, জিআর ১১২/৯৯ (ধুনট) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম শেরপুর উপজেলার সীমাবাড়িতে অবস্থান করছেন অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মে রাতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুর রহিম কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহিম ১৯৯৯ সালে তার আপন চাঁচাকে জমিজমার বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করে আত্মগোপন করে। আসামী নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews