1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ : চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ : চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের অভিনব কৌশলের কবলে পড়ে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর র‌্যাব-১২ বগুড়ার অভিযানে গ্রেপ্তার হয় চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাবেয়া রিয়া(২০) ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার(৪৫)। গ্রেপ্তারকৃত রিয়া জেলার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়ার মাজেদ আলীর মেয়ে এবং মানিক শিবগঞ্জ উপজেলার পাকুরিয়ার বিরেন চন্দ্র সরকারের ছেলে।

অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান , ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়া হয় তার কাছে থাকা নগদ টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে চক্রটি— টাকার পরিমাণ ৩৮ হাজার টাকা। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে নামে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে— তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল। লক্ষ্য করত সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের। অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল কৌশল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews