1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছিনতাইকালে বিদেশি পিস্তলসহ দুই ডজ্জন মামলার আসামী মাহবুব ডাকাত গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ছিনতাইকালে বিদেশি পিস্তলসহ দুই ডজ্জন মামলার আসামী মাহবুব ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ায় মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইকালে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার ও ২৩ টি মামলার আসামি , আন্ত:জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাহবুব খাঁ ওরফে মাহবুব ডাকাত(৩৫) গ্রেফতার। শনিবার দিনগত গভীর রাতে বগুড়া নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামস্থ সাদিক পার্ক এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহবুব ডাকাত সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলকর পাইকসা এলাকার  মৃত চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাক চালক বাদী হয়ে একটি এবং অবৈধ অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ড্রাইভার মোঃ ফরহাদ মিয়া (৫০), ও তার সহযোগী হেলপার মোঃ শিহাব হোসেন সহ রংপুর মিঠাপুকুর এলাকা হইতে দুইটি ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৮০৭৩ এবং রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২০ গাড়ীতে মুরগীর খাদ্য বোঝাই করিয়া চালান মোতাবেক ট্রাকের ভাড়া ৪৫ হাজার টাকা এবং অপর ট্রাকের ভাড়া ৪৫ হাজার টাকাসহ ফরিদপুর জেলার টেকের হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শনিবার দিনগত রাত সাগে ১২ টার দিকে শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামস্থ সাদিক পার্ক এলাকায়  পৌছিলে মোঃ ফরহাদ মিয়ার চালিত ট্রাকের পিছনের চাকা পামচার হইলে রাস্তার পূর্ব পার্শ্বে সাইড করিলে তাহার সাথে থাকা ট্রাকটিও তার ট্রাকের ঠিক পিছনেই সাইড করে। চাকা পরিবর্তন করার সময় মোটরসাইকেল চালিয়ে উক্ত ৩ জন আসামী ট্রাকের সামনে আসিয়া ড্রাক ট্রাইভারদের ঘিরিয়ে ধরে। আসামী মোঃ মাহবুব খাঁন ট্রাক ড্রাইভারে নিকট আসিয়া পিস্তল ঠেকিয়ে যা আছে সব দিয়ে দিতে বলিয়া ট্রাক ড্রাইভারের পরনের গেঞ্জির বাম পকেট হইতে চালানসহ ৪৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং অন্য ট্রাকের সিটকভারের ভিতর হইতে ৪৫ হাজার টাকা সর্ব মোট-৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ইতিমধ্যে ট্রাক ড্রাইভার চিৎকার করিলে সেই সময় সিএনজি যোগে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসলেই পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন আসামী তাদের মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।আসামী মোঃ মাহবুব খাঁন মোটরসাইকেলে উঠতে না পারিয়া পিস্তল প্রদর্শন করিয়া ধানের জমির দিকে দৌড় দিয়ে পালানোর চেষ্টাকালে শাজাহানপুর থানা পুলিশ ও ট্রাক ড্রাইভার, হেলপার পিছু ধাওয়া করিয়া ধানের জমি হইতে পিস্তল, ম্যাগজিন ভর্তি ৭ রাউন্ট গুলিসহ গ্রেফতার করা হয়। এঘটনায় ট্রাক চালক বাদী হয়ে গ্রেফতারকৃত মাহবুব ডাকাতসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ মাহবুর খান ওরফে মাহবুব ডাকাতের হেফাজতে  পিস্তল,ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি রাখার অপরাধে শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সিআর সার্চ দিয়ে দেখা যায়, গ্রেফতারকৃত মাহবুব ডাকাতের বিরুদ্ধে সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ায় বিচারাধীন,  ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে ২৩ টি মামলা রয়েছে। আজকে নতুন দুটি মামলা রেকর্ড করা হয়েছে। মাহবুবে বিরুদ্ধে মোট মামলা ২৫ টিতে দাঁড়াল। গ্রেফতারকুত মাহবুবকে রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews