নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ছেলের বাসায় গ্যাসের চুলায় রান্না করার সময় চুলার আগুনে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বিসিক নগরীর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে
নিহতের নাম সোনাবান বিবি (৮৫)। তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মদনচর এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই আমিনুল ইসলাম।
নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, চাকরী সুবাদে দীর্ঘদিন ধরে বগুড়ার বিসিক এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছি। গত ৪ মাস হচ্ছে মা বাসায় এসেছে এবং রোজ নিজের ইচ্ছাতে রান্না করে থাকেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বাসায় প্রচন্ড ধোঁয়া দেখতে পাই। এরপর রান্না ঘরে ঢুকে দেখি মায়ের শরীর গ্যাসের আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন।
এস আই আমিনুল ইসলাম বলেন, আমরা সকাল ১০ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটির সারা শরীর পুড়ে গেছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply