1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জেলা বিএনপির নেতা হেনা- নাইনের মধ্যে হাতাহাতি  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জেলা বিএনপির নেতা হেনা- নাইনের মধ্যে হাতাহাতি 

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪১০ বার
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (০২ মার্চ) বিকাল ৩টার দিকে নির্বাচন অফিসের ভেতরে পাশাপাশি দাঁড়ানোর সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা নিজের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান। এ সময় তার সঙ্গে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন অফিসের ভেতরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশাপাশি দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে দুইজনের মধ্যে গলা ধাক্কাধাক্কি করে
তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অন্য নেতাকর্মীরা তাদের নিবৃত্ত করেন।
এ বিষয়ে আলী আজগর তালুকদার হেনা বলেন, এখনকার নেতাকর্মীদের বোঝেন না, বিষয়টি কাউকে তারা চিনে না, মানতে চায় না। নির্বাচন অফিসের ভেতরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে তো ভিড় ঠেলাঠেলি শুরু হয়। এটা নিয়েই ও-তো আমার সঙ্গে যা-তা আচরণ করল। সে কি আমাকে চেনে না। এ সংক্রান্ত জেলা বিএনপির সভায় সিদ্ধান্ত নেবে।
 শেখ তাহা উদ্দিন নাহিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা ১৭ আসনে তারেক রহমান জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews