প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে সুজন বগুড়া জেলা কমিটি। নানা রকম সেবামূলক কার্যক্রমে মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বগুড়া সদরের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাটেড উচ্চ বিদ্যালয় মাঠে সুজন- সুশাসনের জন্য নাগরিক কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন ইসলাম তুহিন এর উপস্থিতিতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন বগুড়া জেলা কমিটি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা শানু, মোঃ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মমিনুর রশিদ শাহীন, সুজন জেলা কমিটির সদস্য হাবিবা নাসরিন, মোঃ মাহবুবুর রহমান (চপল), নির্বাহী সদস্য গোলাম ফারুক সোহেল, ইউসুফ আলী, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মোছাঃ কোহিনুর খানম। সুজন নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি খন্দকার আব্দুস শুকুর। শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত সেলিম। এছাড়াও সাংবাদিক মোঃ আবু সাঈদ, মোহাম্মদ সাখাওয়া হোসেন, সুজন শাখারিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মিজানুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সদস্য মাহফুজার রহমান নাদিম,তাজুল ইসলাম রিপন, সেলিম ও মরিচ প্রমূখ। (সংবাদ বিজ্ঞপ্তির)
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply