1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জোড়া হত্যাকান্ডের প্রধান আসামী মিঠু গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জোড়া হত্যাকান্ডের প্রধান আসামী মিঠু গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৪১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় জোড়া হত্যাকান্ডের প্রধান আসামী ও মুল পরিকল্পনাকারী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে গ্রেফতার করেছে র্যাব১২। গ্রেফতারকৃত মিঠু বর্তমানে আদালতে রয়েছে।
গত রাতে মিঠু ও ছোট ভাই জেলা পরিষদ সদস্য, সাবেক কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু  ও বর্তমান বিএনপি নেতা শাহ মোঃ মেহেদী হাসান হিমুসহ ১৩ জনের নামে এবং ১৪ /১৫ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় নিহত শরিফ শেখের মা হেনা বেগম বাদী এ হত্যা মামলা দায়ের করেন। এ জোড়া হত্যা মামলা ৩ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
 গ্রেফতারকৃতরা হলো, নিশিন্দারা খাঁপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ (২৬), একই এলাকার পুর্বপড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন (২৮), সুলতানগঞ্জ আলী সোনার লেনের
ইসমাঈল হোসেনের ছেলে আজরিন রিফাত (১৯)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালিউল্লাহ সাইহান।
ওসি আরও জানান, ঈদের রাতে পূর্ব  পরিকল্পনা মতে শহরের নিশিন্দারা এলাকায় পরিচিতি জনকে দিয়ে মোবাইল ফোনের শরিফ ও রুম্মানকে বাড়ি থেকে ডেকে আনে। এরপর দুইজনকে সামান্য দুরত্বে দুই স্থানে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তরা বীর দর্পে স্থান ত্যাগ করে।  এ ঘটনায় হোসেন নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোষা উদ্ধার করা হয়েছে। দায়েরকৃত মামলায় প্রধান আসামী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা সার্জিল আহমেদ টিপু, তৃতীয় বর্তমান কাউন্সিলর ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া শাখার সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু ও তাদের সহযোগী ১৩ জনের নামে ১৪/১৫ জন অজ্ঞাত আসামী করে জোড়া হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এক বছরের মধ্যে রাজশাহী রেঞ্জের চার বারের শ্রেষ্ঠ পরিদর্শক বগুড়া সদর থানার ( তদন্ত) শাহিনুজ্জামান।
তিনি আরও জানান,  হত্যাকান্ডের কারণ সম্পর্কে জানতে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে না হলে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। এ জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গ্রেফতারকৃত সৈয়দ কবির আহমেদ মিঠু আদালতের হেফাজতে রয়েছে।
 র্যাব ১২ কোম্পানির কমান্ডার ( পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, সৈয়দ কবির আহমেদ মিঠুকে গ্রেফতার করে গত রাতে ডিবি পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews