বগুড়ায় ঈদের রাতে জোড়া হত্যা মামলার প্রধান আসামী জেলা মোটর ম্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর পিস্তল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার উপ শহর মিঠুর নিজ বাসা থেকে ৩৬ রাউন্ড গুলিসহ লাইসেন্সধারী পিস্তল জব্দ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত শাহিনুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জোড়া হত্যামামলার প্রধান আসামি মিঠুসহ ৪ জনকে ৪ দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে মিঠু পিস্তলের সন্ধান করা হয়। মিঠুর দেওয়া তথ্য মতে তার নিজ বাসা থেকে পিস্তল জব্দ করা হয়েছে।
উল্লেখ, ১৭ জুন ঈদের রাতে পূর্ব পরিকল্পনা মতে শহরের নিশিন্দারা এলাকায় পরিচিতি জনকে দিয়ে মোবাইল ফোনের শেখ শরিফ ও রোম্মানকে বাড়ি থেকে ডেকে আনে। এরপর দুইজনকে সামান্য দুরত্বে দুই স্থানে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তরা বীর দর্পে স্থান ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় হোসেন শেখ নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোষা উদ্ধার করা হয়েছে।
দায়েরকৃত মামলায় প্রধান আসামী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা সার্জিল আহমেদ টিপু, তৃতীয় বর্তমান কাউন্সিলর ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া শাখার সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু ও তাদের সহযোগী ১৩ জনের নামে ১৪/১৫ জন অজ্ঞাত আসামী করে নিহত শরিফের মা হেনা বেগম বাদী হয়ে ঘটনার পরেরদিন রাতে সদর থানায় জোড়া হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুজ্জামান জানান, শরিফ রোম্মান হত্যার প্রধান আসামিসহ গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। সোমবার আবেদন শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে । আসামিদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এ জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply