ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। লালমনিরহাটে মালবাহী ট্রাকে বিশেষ কায়দায় গাঁজা প্যাকেজিং করে নারায়নগঞ্জে যাচ্ছিলো অপরাধীরা। শুক্রবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রাহবল হাজীপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। ভুট্টাবাহী ট্রাকে ২২ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও ১৬ হাজার ৬০০ কেজি ভুট্টা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা- লালমনিরহাটের আদিতমারি দুরারকুঠি এলাকার তোতা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার আমির আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৭)। তাদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply