নিজস্ব প্রতিবেদক
আন্তঃজেলা ট্রাক পরিববহন শ্রমিক ইউনিয়নের ১৩ তম ত্রি বার্ষিক সাধারণ সভা শনিবার বগুড়া চারমাথায় নিজ টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মান্নান মন্ডল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ সড়ক পরিববহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, রাজশাহী রংপুর বিভাগের শ্রম অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান, বগুড়া মোটর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক
আমিনুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক, কাউন্সিলর আব্দুল মতিন সরকার, ১৬ ওয়ার্ড কাউন্সিলর মেহেদী আল হাসান,পিক আপ মালিক সমিতির সাধারণ মোশাররফ হোসেন বুলবুল,
সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর পরিবহন নেতা আরিফ হোসেন মিলন, আনোয়ার হোসেন রানা প্রমুখ।
হিসাব নিকাশ নিয়ে বক্তব্য রাখেন, সাবেক কার্যকরী সদস্য আব্দুল আজিজ, সোনা মিয়া, বকুল মিয়া। শেষে রাসেল মন্ডলের ওপর হামলাকারীদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার, হিসাব নিকাশ পুনরায় নিরিক্ষার জন্য আমিনুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি এবং তৌফিক হাসান ময়নাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। শেষে জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শুভাশিষ পোদ্দার লিটন কে পরিচয় করে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাসেল মন্ডল।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply