1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়া ডিবির ওসি  ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত( ক্লোজ) করা হলো।  এছাড়াও তাদেরকে অদ্যই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, ডিবি পুলিশের ওসিসহ তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ কপি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews