1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩১২ বার
নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারী)  বিকেলে বগুড়া সদরের সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের এক ডোবা থেকে অস্ত্র দুইটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুইটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয় । এসময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯ টি আগ্নেয়াস্ত্র লুট হয়ে যায়।  পরিস্থিতি স্বাভাবিক হলেজনপ্রতিনিধিদের সহযোগীতায় ২৪ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকী ১৫ টি অস্ত্রের মধ্যে আরো দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়। বাকী রইল আরও ১৩ টি অস্ত্র।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews