1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দই মিষ্টির অস্বাভাবিক দাম বৃদ্ধি : অভিযান, জরিমানা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দই মিষ্টির অস্বাভাবিক দাম বৃদ্ধি : অভিযান, জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টি কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অর্থদণ্ডের পর এবার দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ওস্তাদি দধি ভান্ডারে ফের অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একটি প্রতিষ্ঠানে দু’দফায় জরিমানা করায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারের অন্য দই মিষ্টি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা কিছুটা সতর্ক হয়েছেন।

শনিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ওস্তাদি দধি ভান্ডারের দোকানে তদারকি অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। ঈদ পরবর্তী সময়ে দই মিষ্টি উচ্চমূল্যে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওস্তাদি দধি ভান্ডারের মালিক হবিবর রহমান হবি’র ৩ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার।

এর আগে গত ১৪ জুন পৌর শহরের কলেজপাড়া-রহমাননগর এলাকার ওস্তাদি দই মিষ্টি কারখানায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির। কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews