1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দশম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দশম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে মো: ফাহিম হোসেন (১৬) নামে ১০ম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৭ টার দিকে ফাহিমকে বুকসহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুই বলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয় বলে তার বড় ভাই জানান। নিহত ফাহিম শহরের চক ফরিদ কলোনী এলাকার মো: ফরহাদ হোসেনেরছেলে।

নিহত ফাহিমের বড় ভাই মো: কাইয়ুম জানান, ফাহিম ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র। সে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কোচিং সেন্টারে যায়।

কোচিং শেষে বাড়িতে ফেরার সময় সে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে রাস্তায় ৮-১০ জন দুর্বৃত্তের কবলে পড়ে। এ সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং মারপিট করতে থাকে। এক পর্যায়ে তারা তার বুকে ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে চলে যায়।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। কিন্তু  চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

তার বড় ভাই কাইয়ুম আরও জানান, মাস চারেক আগে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব বাধে ফাইমের সাথে। এ দিন ফাহিম একজন সিনিয়রকে শরীরে থুথু দিয়েছিল। পরে এর নিয়ে চরম বিরোধ নিয়ে বেধেছিল তাদের মধ্যে। সে সময় বিষয়টি মীমাংসা করা হলেও দ্বন্দ্ব লেগেই ছিল। তারা ফাহিমকে হত্যার হুমকি দিয়েছিল। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews