1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দিনদুপুরে আজানের পর মসজিদের ইমামকে ছুরিকাঘাতে গুরুতর আহত, আটক ১ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দিনদুপুরে আজানের পর মসজিদের ইমামকে ছুরিকাঘাতে গুরুতর আহত, আটক ১

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৮২ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (৩০) জুন যোহরের নামাজের আযানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ ঘটনায় নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ইমাম আব্দুল মান্নান মসজিদে এসে যোহরের নামাজের আযান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। হাফেজ আব্দুল মান্নানের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায়। বর্তমানে তিনি মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করে জানান,  স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews