1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৮৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য ও মালগ্রাম ছাপড়াপাড়ার আফজাল হোসেন পাইকারের ছেলে রানা পাইকার (৩০) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)।
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে রানা পাইকারকে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর আলমকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান।
 বগুড়া জেলা যুবলীগের দফতর সম্পাদক জাকারিয়া আদিল নিহত দুই জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ মঙ্গলবার সন্ধ্যায়  জানান, শহরের মালগ্রাম এলাকার নিহত রানা পাইকারের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews