1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতিতে ২০২৪ সালে নবাগত আইনজীবীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোর্ট চত্বরে মতিযার রহমান ভবনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত ও মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড রেজাউল করিম মন্টু স্মৃতি সংঘ তত্ত্বাবধানে  সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির সাবেক সভাপতি এ্যাড. লুৎফে গালিব আল জাহিদ ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া ল কলেজের অধ্যক্ষ এ্যাড. আল মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব,আওয়ামী লীগ নেতা এ্যাড. রফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ তোতা, সাবেক পিপি হেলালুর রহমান হেলাল, এ্যাড,মন্তেজার রহমান মন্টু, রাজু মন্ডল, এসএম শাহনেওয়াজ পারভেজ, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড আজমির আরা শান্তনা, এ্যাড. নাহিদ পারভেজ জনি, পিযুষ কুমার, এ্যাড. রাজিব, এ্যাড. সানোয়ার হোসেন, নবাগত আইনজীবি মতিউর রহমান মতি, রেজাউল করিম রিপন প্রমুখ।
শেষে ৪২ জন নবাগত আইনজীবীকে ফুল ও ক্রেস্ট প্রদান করে  সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ওয়াজেদুর রহমান ওয়াজেদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews