1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নিজ দলীয় কোন্দলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে কুপিয়ে হত্যা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় নিজ দলীয় কোন্দলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে কুপিয়ে হত্যা 

  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার
নিজস্ব প্রতিবেদক
নিজ দলীয় কোন্দলে জের ধরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান (৪০) কে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে। সোমবার রাত ৯ টার দিকে গোকুলে নিজ কার্যালয়ে তাকে হত্যা করে। নিহত মিজানুর সদর উপজেলার গোকুল এলাকার আফছার আলীর ছেলে। মিজানুর পেশায় ট্রাকের সহকারী ছিলেন। সে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওয়ালিউল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান গোকুলে নিজ কার্যালয়ে অবস্থান করছিল। এসময় তার দলীয় কয়েকজন দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মিজানের মাথা থেতলে করে দেয় এবং ছুরিকাহত করে পালিয়ে যায়।  পরে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews