1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদ্বন্ড প্রাপ্ত আসামী স্বামী গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদ্বন্ড প্রাপ্ত আসামী স্বামী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৯২ বার
নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১, পোড়াবাড়ী এর যৌথ অভিযানে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার । গ্রেফতারকৃত স্বামী জেলার কাহালু উপজেলার গোয়ালপাড়ার আশরাফ আলী প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)।  সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব -১২ কোম্পানি কমান্ডার ( পুলিশ সুপার)  মীর মনির হোসেন।
র‌্যাব-১২ কমান্ডার আরও বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার কাহালু থানার মামলার যৌতুকের দাবীতে নির্যাতন করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জিএমপি গাজীপুর এলাকায় অবস্থান করছে। এই  সংবাদের ভিত্তিতে ১২ মে রাত  সোয়া ১২  টায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।
মীর মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামী গত ২০০৭ সালের ২৪ ডিসেম্বরে  তার স্ত্রীকে ৪০ হাজার টাকা যৌতুকের দাবীতে নির্যাতন করে শ্বাসরোধে মৃত্যু ঘটায়। এ ঘটনায় কাহালু থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু হয়। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ও ভিকটিমের ভাই মোঃ হাফিজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে কাহালু থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলাটির বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালের আগস্ট মাসে ধৃত আসামীর মৃত্যুদন্ড সাজার আদেশ প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় আসামী ৫ বছর জেল খেটে জামিনে বের হয় এবং আবারো বিয়ে করে ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। আসামী গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। এছাড়াও আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানায সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews