1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পরকীয়ায় গৃহবধূ হত্যাকান্ডে স্বামী ও প্রেমিকা গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় পরকীয়ায় গৃহবধূ হত্যাকান্ডে স্বামী ও প্রেমিকা গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৭২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পরকীয়ার জের ধরে চাঞ্চল্যকর গৃহবধু মোছাঃ ববি খাতুন (২২) হত্যাকান্ডের মূলহোতা ঘাতক স্বামী ও প্রেমিকাকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। বুধবার রাতে র‍্যাব-১২ বগুড়া এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর যৌথ অভিযানে তাদেরকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো, মূলহোতা ঘাতক স্বামী মোঃ রোহান(২৬) ও পরকিয়া প্রেমিকা মোছাঃ বেলি বেগম(২৪)। বৃহস্পতিবার সকালে বগুড়া র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানা যায়, পৌর এলাকার উত্তর চেলোপাড়ার মৃত বাবু মিয়ার মেয়ে
 মোছাঃ ববি খাতুন (২২) কে জহরুল নগর গ্রামস্থ হাফিজের মোড় জনৈক মোঃ ইয়াদদ আলী খানের ভাড়া বাসার নিচ তলায় তার স্বামী মোঃ রোহান এর সাথে বসবাস করতেন। পরবর্তীতে  স্বামী মোঃ রোহন মোছাঃ বেলী বেগম(২৪) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এর জের ধরে চলতি বছরের গত ২৫ মে  রাতে স্বামী মোঃ রোহান অন্যান্য সকল আসামীগণের কু-প্ররোচনায় ভিকটিমের নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে। ভিকটিম আসামীদের দাবীকৃত যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করিলে সকল আসামীগণ যৌতুকের দাবীতে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী মারপিট করিয়া জখম করে। আসামীদের মারপিটের একপর্যায়ে  স্বামী রোহান ধারালো চাকু দ্বারা পেটে নাভির উপরে স্বজোরে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আসলে আসামীগণ দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগীতায় ভিকটিমকে রক্তাক্ত জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে অটোযোগে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় এজাহার নামীয় ৬ জন আসামী করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
কোম্পানী কমান্ডার জানান, উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২ আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকায় থেকে হত্যাকাণ্ডে মূলহোতা ও উক্ত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রোহান  এবং ৪নং পলাতক আসামী মোছাঃ বেলী বেগমকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Show quoted text

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews