1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন 

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার পর্দানশীন নারী সমাজ। বুধবার দুপুরে শহরের সাতমাথায় এসব কর্সসুচি পালিত হয়। এতে দুই শতাধিক পর্দানশীল নারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে এ দাবি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া পর্দানশীন নারীদের পক্ষে মোছাম্মাত ওয়ালিদা খাতুন বলেন, শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রেও বঞ্চিত করা হচ্ছে। পরিচয় যাচাইয়ের জন্য বাধ্যতামূলকভাবে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে, যা তারা মেনে নিতে পারেন না।

তিনি বলেন,  ‘ছবি তোলার মাধ্যমে তারা গুনাহে পড়ছেন, যা তারা চাচ্ছেন না। তারা চাইছেন, ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা হোক, এবং এতে নারী সহায়কের উপস্থিতি নিশ্চিত করা হোক। আমিসহ এখানে বেশিরভাগই নারীদেরই এনআইডি কার্ড নেই।

তাই পর্দানশীন নারীদের দীনি অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে এনআইডি প্রদান করা হোক। সেকেলে চেহারা মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালু করতে হবে এবং এ ক্ষেত্রে নারী সহায়ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হুমকি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews