1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিদায় অনুষ্ঠান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিদায় অনুষ্ঠান

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনু্ষ্ঠানে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম পিপিএম বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

বগুড়া আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনী আহবায়ক তৌফিক হাসান ময়নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান মন্ডল, ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মতিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক লীগনেতা ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতা জালাল শেখ, জেলা যুবলীগ কমল, পশ্চিম বগুড়া মালিক সমিতির সিএনজি সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক বাবর আলীসহ ১২ টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews