1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৮৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামাদি সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। নারুলি পুলিশ ফাঁড়ির একটি টিম এই দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে  বুধবার রাত সাড়ে ৯টার সময় শহরের উপকন্ঠে সাবগ্রাম বাইপাস মহাসড়কে সাবগ্রাম – লিচুতলা সড়কের রবিবাড়িয়া নামক স্থানে।নারুলী ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাকৃতরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার মধ্য ধাওয়াপাড়া এলাকার মৃত মনতাজ আকন্দের পুত্র সুজন (২৪) ও সাবগ্রাম শটিবাড়ি এলাকার আব্দুল মোনায়েম এর পুত্র মোঃ মোজাহিদ (২৬)।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল সংঘবদ্ধ ডাকাত সড়কে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে রবিবাড়িয়া নামক স্থানে অবস্থান করছে। এসময় নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নাজমুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ রবিবাড়িয়া এলাকার একটি স’মিলের সামনে অভিযান চালায়৷ এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্র সহ ০২ জন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।  এসময় আনুমানিক আরও ১৫/১৬ জন ডাকাত পালিয়ে যায়।
নারুলী ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জানান, আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।আগামীকাল  বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews