1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার
  • নিজস্ব প্রতিবেদক
  • বগুড়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা প্রাণীসম্পদ ক্যাম্পাসে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সকাল থেকে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ অফিসার ড.মো. আনিসুর রহমান। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা ভেটেরিনারী অফিসার ডা: মো. আব্দুর রাজ্জাক।

    এর আগে প্রধান অতিথি সহ সকল অতিথিরা মিলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রদর্শনীতে অংশগ্রহন করা সকল স্টল পরিদর্শন করেন। এরপর বিকালে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র’র উপ পরিচালক ডা: মো. সারোয়ার হোসেন, সদরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তুষার আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।

    অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: এ কে এম ফরহাদ নোমান। উক্ত প্রদর্শনীতে প্রাণিজ খাদ্যের স্টল, দুগ্ধজাত পণ্য ও বিভিন্ন প্রাণিজ প্রযুক্তিসহ প্রাণীজ পণ্যের টিকাসহ সর্বমোট ৪০টি স্টল অংশগ্রহন করে।
    প্রদর্শর্নীতে উন্নত ছাগল, ভেড়া, এলবিনো, দুম্বা, গয়াল, নিয়ে উপজেলার প্রান্তিক খামারীরা অংশগ্রহন করে। এছাড়াও পোষা প্রাণী, পেট ক্লিনিক ও হরেক রকমের পাখির প্রদর্শনীতে অংশ নিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews