1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার
নিজস্ব প্রতিবেদক
চিলাহাটি থেকে ছেড়ে আসা অন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে আটক পড়েছে।  শনিবার (২৬ অক্টোবর) সকাল পৌণে ১০টায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পরপর আউটার সিগন্যালে কাছে এ ঘটনা ঘটে। বেলা ১টা পর্যন্ত ইঞ্জিন মেরামত না হওয়ায় সেখানেই আটকা রয়েছে ট্রেনটি। এতে শতশত ট্রেনযাত্রী সীমাহীন দুর্ভোগে রয়েছেন।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহকারী চালক আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসার পর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনটি সেখানেই আটকা পড়ে।
সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ট্রেনটির সান্তাহার পৌঁছার নির্দিষ্ট সময় সকাল পৌণে ৯টায় হলেও সেটি প্রায় এক ঘন্টা বিলম্বে সান্তাহার স্টেশনে পৌঁছে। সান্তাহার স্টেশনে যাত্রী নামাউঠার পর স্টেশন থেকে পৌণে ১০টার দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পরপর আউটার সিগন্যালের কাঠে হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে সেখানেই ট্রেন আটকা পড়ে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews