1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতের এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় ‘লাক জোন’ নামে একটি দোকানে যান। সেখানে কাওছার, বাধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন।
পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যায় তারা। সেখানে রকি নামে আরও একজন যোগ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের এক পর্যায়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে জোর করে ধর্ষণ করে।
পরে বাধন তাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ওই তরুণী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় বাধন পালিয়ে যান। খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews