1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বাসা,ট্রাকসহ সব লেখে নিয়ে বাবাকে বিতাড়িত করেছেন ছেলে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বাসা,ট্রাকসহ সব লেখে নিয়ে বাবাকে বিতাড়িত করেছেন ছেলে

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় অসুস্থ বাবার নিকট বাসা ও ট্রাকসহ সকল জায়গা লেখে নিয়েছেন ছেলে মেয়ে। অবশেষে বাবাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে ছেলে রনি। এক  পা হীন বাবা শহরতলীর মাটিডালি এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম এক লিখিত বক্তব্যে বলেন, অতিব দুঃখের সহিত আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার ছেলে মেয়ের দ্বারা আমি আজ নিঃস্ব। আমি পায়ের অসুখ লইয়া কয়েক বছর চিকিৎসাধীন ছিলাম। তৎপর একটু সুস্থ হইয়া বাড়ী ফিরিয়া আমার পুত্র রনি ও কন্যা সীমা খাতুন আমাকে বাড়ীতে উঠতে দেয়না বলে বাড়ীঘর জমি জমা, ব্যবসার ট্রাক সব লিখে নিয়েছে। বর্তমানে আমি ভাড়া বাসায় আছি। মাটিডালী সাকিনের ৫ শতক জমিতে নির্মিত দোতলা বিল্ডিং, ৯৫৯১/৯৫৬৬ দাগের ৫ শতক জমিতে নির্মিত একতলা বিল্ডিং এবং একটি টিনশেড বাড়ী, বারপুর মধ্যপাড়া মৌজার ৫৩০৯/৫৩৪৬ দাগের উপরে নির্মিত ৫টি টিনশেড দোকান তথা মার্কেট, ৩০ শতকের ও ০৭ শতকের এবং ২১ শতকের ধানী আবাদী জমি ও কালীবালা মৌজার ৯২৭/৯২৮/৯২৯ দাগের ১০ শতকের কলাবাগান আমার পুত্র রনি ও কন্যা সীমা খাতুন আমার চিকিৎসাকালীন অসুস্থ ও জ্ঞানশুন্য অবস্থায় কখন লেখে নেয় জানিনা। আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে তাদেরকে কখনো সম্পত্তি দিতে চাইনি, দেইনি।
এছাড়াও আমার ব্যবসার ১৮টি ট্রাকের মধ্যে ১১টির কাগজ নাকি আমার পুত্র রনি এবং ২টি বাবদ আমার কন্যা সীমা খাতুন করিয়া লইয়াছে। অপর ৫টি ট্রাক এখনো আমার নামে থাকা স্বত্বেও উক্ত ট্রাকগুলির আয়ের টাকা আমাকে দিতেছে না ছেলে রনি।
আমি এখন অকর্মন্য হইয়া পড়িয়াছি। রোজগার নাই। জীবনের শেষ প্রান্তে ছেলেমেয়েদের ষড়যন্ত্রমূলক দলিল করা এবং আমাকে বাড়ীঘর ছাড়া করায় এবং ট্রাকের আয় বন্ধ করিয়া দিয়া আমার জীবন চরম অশান্তিময় করিয়া তুলিয়াছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রতিকার কামনা করছি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews