1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বাস চাপায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বাস চাপায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) বেলা পৌনে ২ টার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের সামনে ঢাকা- বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। সজল বগুড়া শহরের উত্তর কাটনারপাড়ার তোফাজ্জল হোসেন তোফার ছেলে।
নিহতদের  মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ারুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত হোসেনে আরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নার্স। ডিউটি করার জন্য স্বামী
সজলের সাথে মোটরসাইকেলযোগে হাইওয়ের উপর দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছালে একটি কালো মাইক্রোর সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়ে। তখনই পেছনে থাকা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews