নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলার রতন জিলাদার নামে এক কসাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ আগস্ট) ভোরে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রতন এরুলিয়া গ্রামের শাব্দুল প্রামানিকের ছেলে। নিহত রতন পেশায় স্থানীয় গোদারপাড়া বাজারে মাংস বিক্রেতা ছিলেন।
স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার এরুলিয়া থেকে শুক্রবার ভোরে শহরের গোদারপাড়ায় দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে রতন এলাকার একটি মসজিদে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত শাহিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply