1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামী ৩ জন গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামী ৩ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়া জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা কালে তিন রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল ও একটি মোটরসাইকেলসহ একাধিক মামলার ৩ জন আসামী গ্রেফতার। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজারস্থ রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন কালা বাবুর মার্কেটের সামনে হইতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের হেফাজতে থাকা তিন রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) সুমনরঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার সিদাই গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৪), একই জেলার সাদুল্লাহপুর উপজেলার ইউসুবপুরের আব্দুল লতিফের ছেলে মোঃ আহসান হাবিব (৪২), এবং গাইবান্ধা সদর উপজেলার সিদাই এলাকার শাহজামালের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews