1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৮২ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার কাহালুতে বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে কোনো একসময় উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)। রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও জামাতা কর্মসূত্রে নাটোরে থাকায় কাহালুর বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ফাঁকা বাড়িটিতেই এই দম্পতি বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পুটু মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে যান। এ সময় তিনি ঘরের ভেতর আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে কাহালু থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রমিছা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তাঁদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। ঘরের ওই তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল। সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews