নিজস্ব প্রতিবেদক
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের শেষ সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছে । মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। সরকারি শাহ সুলতান কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এতে সংঘর্ষ বাধে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আহত শিক্ষার্থীরা হলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন, অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের মামুন এবং মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত তাফসির বলেন, কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা থেকে সাতমাথা যে সড়ক আছে সেটি অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এমন সময় ককটেল বিস্ফোরণ করা হলে আমরা দুজনেই আহত হই। এ ছাড়া আরও দুজন আহত হয়েছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, আহত হয়েছে কি না এ ব্যাপারে জানা নেই। এখন আজিজুল হক কলেজ ক্যাম্পাসে পরিবেশ শান্ত আছে।
অন্যদিকে,বগুড়ায় শজিমেক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শজিমেক শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।
এক ঘণ্টা ধরে এই অবরোধ চলার একপর্যায়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। শজিমেক ফাঁড়ির ইনচার্জ মিলাদুননবী বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শজিমেক এর শিক্ষার্থীরা বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। এরপর তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিলাদুননবী জানান, তারা এক ঘণ্টা অবরোধ করার পর সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে সোমবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কলেজ চত্বরে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচি ঘণ্টাব্যাপী চলে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply